নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ৮ আগষ্ট ২০২১
শনিবার গভীর রাতে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। ঘটনা বাঘমুন্ডি থানার চিরুগড়া পাড়ডি গ্রামের। জানা গিয়েছে শনিবার রাত দুটো নাগাদ ওই গ্রামের বাসিন্দা বুধু রজককে (৫৫) সাপে কামড়ায়। তৎক্ষণাৎ তাঁর পরিজনরা বুধু রজককে বলরামপুর হাসপাতালে চিকিসার জন্য নিয়ে আসেন। পরে অসুস্থতা বেড়ে গেলে ওই উন্নততর চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে রেফার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে।


