নিজস্ব সংবাদদাতা, পাড়া, ১৩ সেপ্টেম্বর ২০২১ঃ
বড়সড় ছিনতাইয়ের ঘটনা ঘটল পাড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার, মহাষষ্ঠীর দিন সন্ধ্যা নাগাদ ভারতীয় স্টেট ব্যাঙ্কের এক সি এস পি-র কাছ থেকে ২ লক্ষাধিক টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাড়া থানা এলাকার অন্তর্গত নডিহার এস বি আই-এর সি এস পি (কাস্টমার সার্ভিস পয়েন্ট)-র কর্তা রাজ কুমার ব্যানার্জি সোমবার সন্ধ্যায় স্টেট ব্যাঙ্কের পাড়া ব্রাঞ্চ থেকে টাকা তুলে নিয়ে আসছিলেন। পথে ভাটডির সন্নিকটস্থ নডিহা ব্রীজের অদূরে মোটর সাইকেল আরোহী দুষ্কৃতীরা তাঁকে আটক করে বলে অভিযোগ। দুষ্কৃতীরা সি এস পি-র রাজ কুমার ব্যানার্জিকে মারধর করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে টাকা নিয়ে চম্পট দেয় বলেও অভিযোগ। রাজকুমার মুখার্জি বলেন, ওইদিন তিনি নিজের সি এস পি কাউন্টারের গ্রাহকদের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে পাড়া এস বি আই-এর ব্রাঞ্চ থেকে ২ লক্ষ ২০ হাজার টাকা তুলে আনছিলেন। নডিহা ব্রীজের অদূরে মোটরসাইকেল আরোহী দুষ্কৃতীরা তাঁকে আটক করে মারধর করে টাকা ছিনতাই করে চম্পট দেয়। রাজ কুমার বাবু আরো বলেন, লোহার রড দিয়ে তাঁর মাথাতেও আঘাত করেছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাড়াতাড়িতে দুষ্কৃতীরা মোটরবাইক ফেলে পালিয়ে যায়। পুলিস ঘটনাস্থল থেকে মোটরবাইকটি উদ্ধার করে। মঙ্গলবার পাড়া থানায় অভিযোগ দায়ের করেন রাজকুমার মুখার্জি। দুষ্কৃতীদের ধরতে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে।
শেয়ার করুন