নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৩ সেপ্টেম্বর , ২০২০
যুব শক্তির কাজ খতিয়ে দেখতে ফের পুরুলিয়াতে আসছেন সোহম। রবিবার রঘুনাথপুর, কাশীপুর ও পাড়া বিধানসভার যুবশক্তি কর্মসূচির কাজে যুক্ত ফিল্ড ইউনিট মেম্বারদের সাথে বৈঠক করবেন সোহম সহ যুব তৃণমূলের রাজ্য নেতৃত্ব।আগামী সোমবার বরাবাজারে এবং মঙ্গলবার সিরকাবাদে বৈঠক হবে। তৃণমূল যুব কংগ্রেসের পুরুলিয়া জেলা জেলা সভাপতি সুশান্ত মাহাত বলেন, এই পর্যালোচনা সভায় উপস্থিত থাকবেন বাংলার যুব শক্তি কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতৃত্ব সোহম চক্রবর্তী, নির্মাল্য চক্রবর্তী ও শান্তনু ব্যানার্জী। এছাড়াও আমাদের জেলা নেতৃত্ব ও বিধায়ক গণ উপস্থিত থাকবেন। এই সভাতে সব ডিসি মেম্বার ও ফিল্ড ইউনিট মেম্বারা বিধানসভা ভিত্তিক নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকবেন।
রবিবার পঞ্চকোট মহাবিদ্যালয়ে দুপুর ২ টার সময় রঘুনাথপুর বিধানসভার রঘুনাথপুর ১ব্লক, রঘুনাথপুর শহর, নিতুড়িয়া ও সাঁতুড়ি ব্লক,পাড়া বিধানসভার পাড়া ও রঘুনাথপুর ২ ব্লক,কাশীপুর বিধানসভার কাশীপুর ও হুড়া ব্লকের কর্মীরা উপস্থিত থাকবেন।পরের দিন সোমবার বরাবাজার এটিএম গ্রাউন্ড এ সকাল ১১টার সময় মানবাজার বিধানসভার মানবাজার ১ ব্লক ও পুঞ্চা ব্লক,বান্দোয়ান বিধানসভার বরাবাজার,বান্দোয়ান ও মানবাজার ২ ব্লক এবং পুরুলিয়া বিধানসভার পুরুলিয়া শহর ও পুরুলিয়া ২ ব্লকের বৈঠক হবে। মঙ্গলবার সিরকাবাদ( ফরেস্ট অফিসের সামনে কমিউনিটি হল, অযোধ্যা পাহাড় ওঠার মুখে)সকাল ১১টার সময় বাঘমুন্ডি বিধানসভার বাঘমুন্ডি ব্লক, ঝালদা ১ ব্লক ও ঝালদা শহর,বলরামপুর বিধানসভার বলরামপুর ব্লক ও পুরুলিয়া ১ ব্লক,জয়পুর বিধানসভার জয়পুর ব্লক ও ঝালদা ২ ব্লক এবং আড়শা ব্লকের যুবশক্তির কাজের পর্যালোচনা করা হবে।
