নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৭ এপ্রিল, ২০২১
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পুরুলিয়া জেলা জুড়ে তৈরি হয় জল কষ্ট আর সেই কষ্ট থেকে এবার মুক্তি দিতে বিশেষ উদ্যোগী হলো বিশরী গ্রাম পঞ্চায়েত। বিশরী গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায় পানীয় জলের সমস্যা মেটাতে বিশরী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে সোলার পাম্প। মূলত এগুলি বিশরী এলাকার সাধারণ মানুষের জলের সমস্যা মেটাতে তৈরি করা হয়েছে, বিশরী এলাকার এক গ্রামবাসী(নাম প্রকাশে অনিচ্ছুক)জানান যে, কোনো রকম বিদ্যুৎ খরচ ছাড়াই ২৪ ঘন্টা মিলছে পানীয় জল এজন্য বিশরী গ্রাম পঞ্চায়েত কে অনেক ধন্যবাদ।
অন্যদিকে মানবাজার-১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র জানান টিউবওয়েল ও টাইম কলের ব্যবস্থা থাকলেও যাতে স্বচ্ছভাবে বিশরী এলাকার মানুষ পনীয় জল পান সেকারনেই এই সোলার পাম্প গুলি লাগানো হয়েছে। এখন বিশরী এলাকার বেশ কয়েকটি গ্রামে শুকাপাতা, সিকরাড্ডি, গাইডুমুর, আনন্দপুর, জগন্নাথপুর, মানপুর, শালপাড়া, দোলদেরা, গোলকিড্ডি, পাথরমহড়া, গোবিন্দনগর, চিরুভিটা, ইচাডি, চিরুডি, বিশরী-২তে সোলার পাম্প গুলি লাগানো হয়েছে পরবর্তীকালে আবার বিশরী গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু জায়গায় সোলার পাম্প লাগানোর কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে।

