নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১০ মে, ২০২১
তৃনমুল তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে সরকার গঠন করলো। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জী এবং জয়ী বিধায়কগন আগেই শপথ গ্রহণ করেছে। আজ রাজভবনে রাজ্যপাল দ্বারা কোভিড বিধি মেনেই অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রিসভার ৪৩ জন শপথ গ্রহণ করেন।
পুরুলিয়া থেকে একমাত্র প্রতিনিধি সন্ধ্যারানি টুডু মহাশয়া রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের স্বাধীন দায়িত্তপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ত্বভার গ্রহণ করছেন। দেখে নেওয়া যাক অন্যান্যরা কোন কোন মন্ত্রক পেলেন।


