নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২০ ডিসেম্বর ২০২১ঃ

রবিবার ঝাড়খণ্ড রাজ্যের গালুডি গ্রাম পঞ্চায়েত ভবনে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রিজিওনাল কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়ে গেল। সংগঠনের পক্ষে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সহ ৬ টি রাজ্যের সাংগঠনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। সংগঠনের রাজ্য (পশ্চিমবঙ্গ) কমিটির সম্পাদক শুভেন্দু মাহাত জানান, সংগঠনের পক্ষ থেকে কুড়মিদের এস টি তালিকাভুক্তির দাবি আমাদের দীর্ঘদিনের। মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা, এই তিন রাজ্যে সেই দাবিপত্র অবিলম্বে পেশ করার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু মাহাত। তিনি বলেন, এই তিন রাজ্যের কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালদের এবং সংশ্লিষ্ট রাজ্য তিনটির মুখ্যসচিব বা মুখ্যমন্ত্রীদের এই দাবিপত্র পেশ করা হবে শীঘ্রই। এছাড়াও সংগঠনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মসূচির বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছেন শুভেন্দু মাহাত। বৈঠকে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রীকান্ত মাহাত, সংগঠনের পশ্চিমবঙ্গের সভাপতি বিজয় মাহাত, ঝাড়খণ্ডের সম্পাদক বিকাশ মাহাত, সংগঠনের রিজিওনাল সভাপতি সুনির্মল মাহাত প্রমুখরা।

শেয়ার করুন

You cannot copy content of this page