নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৯ জুলাই, ২০২১
মানবাজার এলাকার বিভিন্ন জায়গা থেকে ১৬ জন ব্যক্তির দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া মোবাইল গুলি উদ্ধার করে তাঁদের হাতে তুলে দিলেন মানবাজার থানার পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের আইটি সেলের কর্মীরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়ার মোবাইল গুলি উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিচ্ছেন। আজকে মানবাজার থানা এলাকার ১৬ জন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল গুলি তাদের হাতে তুলে দিলেন মানবাজার মহকুমার এসডিপিও রাহুল পান্ডে সয়ং। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল গুলি ফেরত পেয়ে স্বভাবতই খুশি মোবাইল গুলির মালিকেরা।


