নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৫ সেপ্টেম্বর ২০২১

রাজ্যে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সম্পূর্ণ করে উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে “স্টুডেন্ট ক্রেডিট কার্ড” প্রকল্প ইতিমধ্যেই চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলায় সেই প্রকল্পের বাস্তবায়নের লক্ষে আজ, বুধবার জেলা শাসক দপ্তরের সভাগৃহে জেলার একগুচ্ছ ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন জেলা শাসক রাহুল মজুমদার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৪ জন এরকম নথিভুক্ত ছাত্র-ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও তার সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের একাধিক আধিকারিক ছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পুরুলিয়া শাখার ম্যানেজার।

https://www.facebook.com/rangamatisangbad/videos/562473018507123/
শেয়ার করুন

You cannot copy content of this page