নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর ২০২১ঃ


৩ বছর ১০ মাস পর আজ, মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালত বেকসুর খালাস করলো শুভজিৎ মাহাতকে। এদিন পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (দ্বিতীয় কোর্ট) রমেশ কুমার প্রধান অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুভজিৎকে বেকসুর খালাসের রায় দেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বর মাসে চাষমোড় এলাকার বাসিন্দা শুভজিৎ মাহাতকে মাদক পাচারের অভিযোগে (এম বি পি এস) গ্রেফতার করা হয়। তারপর থেকেই শুভজিৎ জেল হেফাজতেই ছিলেন। আজ পুরুলিয়া জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রমেশ কুমার প্রধান এই মামলায় রায় দিতে গিয়ে বলেন, শুভজিৎ-এর বিরুদ্ধে (এম বি রি এস ধারায়) অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস করা হচ্ছে। এই মামলায় শুভজিত মাহাতর পক্ষের আইনজীবী ছিলেন প্রসেনজিৎ মুখোপাধ্যায়। আদালতের অপর এক আইনজীবী শেখর বসু জানান, এম বি পি এস ধারার অভিযোগ ছিল যে, এদের থেকে প্রচুর পরিমানে মাদক দ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়েছে। ২০১৭ সাল থেকেই এরা দেল হেফাজতেই ছিলেন। কিন্ত আদালতে সরকার অভিযোগ প্রমাণ করতে পারে নি। তাই বিচারক শুভজিৎকে বেকসুর খালাস করে মামলা থেকে মুক্তি দিয়েছেন। অন্যদিকে মামলায় সরকারি আইনজীবী পার্থ সারথী রায় এদিন জানান, ২০১৭ সালের নভেম্বর মাসে এন ডি পি এস ধারায় মামলাটি করা হয়। তখন থেকেই কাস্টোডি ট্রায়ালই ছিল। তিনি আরো জানান, সরকার পক্ষের সাক্ষীদের বয়ানের সঙ্গে অভিযোগ মেলেনি। তাছাড়া তদন্ত প্রক্রিয়াতেও বেশ কিছু ত্রুটি ছিল।

শেয়ার করুন

You cannot copy content of this page