নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৭ নভেম্বর ২০২১ঃ
রাজ্যের সদ্য প্রয়াত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর স্মৃতির উদ্দেশ্যে একটি শোক মিছিল ও স্মরণসভার আয়োজন করল মানবাজার-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন মানবাজার ইন্দকুড়ি মোড়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয় এবং শোক মিছিলটি মানবাজার ইন্দকুড়ি থেকে গোটা মানবাজার শহর পরিক্রমা করে। এদিন স্মরণ সভায় উপস্থিত ছিলেন মানবাজার বিধানসভার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, মানবাজার-১ নং ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো, যুব সভাপতি কিশোর মাহাতো সহ দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। এদিন সুব্রত মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে মানবাজার বিধানসভার বিধায়ক সন্ধ্যারানি টুডু বলেন, দলের একটি অপূরনীয় ক্ষতি হয়ে গেলো যা কখনো ভাবতেই পারিনি।



