নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২০ নভেম্বর ২০২১ঃ
প্রতিশ্রুতি মতোই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পুরুলিয়া জেলাতে মোট ৪ টি জায়গাতে এদিন বিশেষ শিবির থেকে মোট ৪২ জনকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়েছে। জেলা শাসক রাহুল মজুমদার বলেন, জেলাতে এখনও পর্যন্ত মোট ৬২ জন ছাত্র ছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।
আজ মানবাজার মহকুমা শাসকের দপ্তরে অনুষ্ঠানের মাধ্যমে মানবাজার মহাকুমা এলাকার ৫ জন ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন মানবাজার মহকুমাশাসক শুভজিৎ বসু।
এই কার্ডের মাধ্যমে ১০ লাখ টাকার ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। সরকার এই প্রকল্পের গ্যারান্টার হবে বলে জানান মমতা।মাধ্যমিক থেকে পোস্ট ডক্টরেট পর্যন্ত পড়ার জন্য মিলবে এই ঋণ।ঋণ শোধ করার জন্য ১৫ বছর পর্যন্ত সময় পাওয়া যাবে। ৪০ বছর পর্যন্ত এই সুবিধা মিলবে, এমনটাই ঘোষণা করেছিলেন মূখ্যমন্ত্রী। শনিবার মানবাজার মহকুমার বিএসসি নার্সিং এর দুজন ছাএী জয়িতা মাহাতো ও জয়শ্রী মাহাতো, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির স্টুডেন্টদের দোলগোবিন্দ দে, আইটিআই স্টুডেন্ট অসিত মাহাতো এবং বিএ,এম.এস স্টুডেন্ট রবীন্দ্রনাথ মাহাতোকে বিভিন্ন ব্যাঙ্কের থেকে ক্রেডিট কার্ড প্রদান করা হয়।
এব্যাপারে ল্যাবরেটরী টেকনোলজি স্টুডেন্ট দোলগোবিন্দ দে জানান,এই কোর্সের জন্য ভেবেছিলাম ব্যাঙ্ক লোনের আবেদন করবো কিন্তুু মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আমার কাজ অনেক সহজ হয়ে গেলো, পড়াশোনা করার পেতে আর কোনো বাধা থাকবে না।এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিতে আসা এক অভিভাবক বাসন্তী মাহাতো বলেন,আমার মেয়ে বিএসসি নার্সিং করছে আমাদের পক্ষে এতটা খরচ করা সম্ভব নয়, তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ড এপ্লাই করেছিলাম সেটা আজ দেওয়া হলো তার জন্য মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
এব্যপারে মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু বলেন, এতে অনেকটাই ছাএ ছাএীদের উপকার হবে, আজকে ৫ জনের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকের সেনশন লেটার ও মুখ্যমন্ত্রীর দেওয়া অভিনন্দন বার্তা তুলে দেওয়া হয় এর পাশাপাশি যারা এখনো এপ্লাই করেছেন তাদেরও এপ্রুভ হয়ে গেলে এভাবেই অনুষ্ঠানের মাধ্যমে হাতে তুলে দেওয়া হবে।



