নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১০ সেপ্টেম্বর ২০২১
গতকাল মাঝ রাতে মানবাজার থানার অন্তর্ভুক্ত কমলপুর গ্রামে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করলো এক ব্যাক্তি। এদিন মানবাজার থানার পুলিশ সূএে জানা যায় কমলপুর গ্রামে সুকদেব বাউরী, পিতা সূর্য বাউরী গতকাল রাতে নিজের বাড়িতেই গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। পরবর্তী কালে মানবাজার থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া মেডিক্যাল কলেজ ও হসপিটালে পাঠায়, গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা ঋজু করে তদন্তে নেমেছে পুলিশ।
শেয়ার করুন