নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২০ ফেব্রুয়ারি, ২০২১

শনিবার জয়পুরের সভা থেকে দলের বিশ্বাসঘাতকদের চ্যালেঞ্জ জানালেন যুব তৃণমৃলের পুরুলিয়া জেলা সভাপতি সুশান্ত মাহাত। তিনি এদিন বলেন,এলাকার উন্নয়ন ধরে রাখতে গেলেই বাংলার ঘরের মেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার মুখ্যমন্ত্রী করতে হবে। জয়পুরে বিশ্বাসঘাতকেরা সভা করে গিয়েছেন। ওই নেতারা তৃণমূলে থাকাকালীন পুরুলিয়ার বেকার যুবদের চাকরি লুঠ করেগিয়েছেন। ওই বিশ্বাসঘাতক নেতারা পুরুলিয়ার যেকোনও আসনে লড়াই করে তৃণমূল যুব কর্মীদের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ জানায়। বিশ্বাসঘাতকেরা বিজেপির হয়ে এলাকায় যত প্রচার করবেন তৃণমূলের ভোট ততটাই বাড়বে।

শেয়ার করুন

You cannot copy content of this page