নিজস্ব সংবাদদাতা, কেন্দা, ১৫ নভেম্বর ২০২১ঃ
কেন্দা বালিকা বিদ্যালয়ে চাঁদড়া ও পানিপাথর এলাকার ১২৮ টি পরিবারকে তুলে দেওয়া হলো স্বাস্থ্যসাথী কার্ড। এদিন পুঞ্চা ব্লক প্রশাসন সূত্রে জানা যায় যে, দুয়ারে সরকারের সময়ে অনেক ভিড় থাকায় অনেকে স্বাস্থ্যসাথী কার্ড করতে পারেননি, তাই ব্লক প্রশাসনের উদ্যোগে কম সময়ে যারা স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে দূরে ছিলেন তাদেরকে এই সুযোগ দেওয়া হলো। এদিন স্বভাবতই কম সময়ের মধ্যে কেন্দা বালিকা বিদ্যালয়ে আগত আবেদনকারীরা হাতে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে খুশী হয়েছেন বলে জানান।



