নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২০ মার্চ ২০২২ঃ

পুরুলিয়া জেলা তাইকান্ডো অ্যাসোসিয়েশনের উদ্দোগে এবং বলরামপুর তাইকান্ডো অ্যাকাডেমির ব্যবসথাপনায় রবিবারদিন
২৭তম ‘জেলা তাইকান্ডো চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হলো বলরামপুর রাঙ্গাডি শ্রীভজনাশ্রম বিদ‍্যালয় প্রাঙ্গনে।প্রদীপ প্রজ্বলনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের শুভশুচনা করাহয়। উপস্থিত ছিলেন বলরামপুর থানার ও সি সুদীপ হাজরা, পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেম্ব্রম, বলরামপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান কবিতা কুমার। বেঙ্গল তাইকানডু এসোসিয়েশন এর সম্পাদক সুব্রত ব‍্যানার্জী জানিয়েছেন, তারা করোনার কারণে বিগত দুবছর ধরে এই অনুষ্ঠানটি করতে পারননি, আজকে তাদের ২৭তম বর্ষ,জেলার প্রতিটি ব্লকের ছেলেমেয়েরা এতে অংশ গ্রহণ করেছে।

শেয়ার করুন

You cannot copy content of this page