নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৫ সেপ্টেম্বর , ২০২০
পুরুলিয়া জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলার দলীয় কার্যালয়ে শনিবার ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের কর্মসূচি পালন করা হয়। এদিন শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিমল মাহাত, সংগঠনের রাজ্য কমিটির সদস্য সমীরণ মুখার্জী, প্রশান্ত মাহাত, কৃপাসিন্ধু ব্যানার্জী প্রমুখরা ।
শেয়ার করুন