নিজস্ব সংবাদদাতা , রঘুনাথপুর
২৩ সেপ্টেম্বর , ২০২০

অবশেষে বনদপ্তরের তৎপরতায় ধরা পড়ল রঘুনাথপুরের বুকে দাপিয়ে বেড়ানো এক দুরন্ত হনুমান। বিগত মাস খানেক ধরে কখনো এলাকার ফলের দোকানে, কখনো মুদি খানায়, তো কখনো মিষ্টির দোকানে গিয়ে হানা দিচ্ছিল এই বুনো হনুমানটি। আবার মানুষের সাথে ভাব জমাতে কখনো কখনো তাকে বাইক আরোহী হতে দেখা গেলেও বেশ কয়েকদিন যাবৎ হনুমানটির উৎপাতে শহরবাসী যে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তা অকপটেই স্বীকার করেছেন তাঁরা। কেননা ইতিমধ্যেই এই হনুমানের খপ্পরে পড়ে অনেকেই আহত হয়েছেন বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

অবশেষে বনদপ্তরের তৎপরতায় ধরা পড়ল রঘুনাথপুরের বুকে দাপিয়ে বেড়ানো সেই দুরন্ত হনুমানটি। এলাকাবাসীর কাছ থেকে বারবার অভিযোগ পেয়ে বুধবার রাতে বন দপ্তরের কর্মীরা অভিযান চালালে রঘুনাথপুর-আদ্রা রাস্তায় পাহাড়তলীর কাছে তাঁদের হাতে ধরা পড়ে হনুমানটি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ওইদিন হনুমামটিকে ধরতে ট্রাঙ্কুলাইজার প্রয়োগ করতে হয়। আপাতত চিকিৎসাধীন হনুমানটিকে কয়েকদিন পর্যবেক্ষণের পর পুরুলিয়া শহর সংলগ্ন সুরুলিয়া মিনি জু-তে স্থানান্তরিত করা হবে বলে রঘুনাথপুর বন দফতর সূত্রে জানা গিয়েছে।

দেখুন ভিডিও

শেয়ার করুন

You cannot copy content of this page