নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ৯ ফেব্রুয়ারি ২০২২ঃ
ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে জখম হলেন তিন ব্যক্তি। জানা যায়, আজ বুধবার প্রায় বারোটা নাগাদ বরাবাজার থানার মানপুর মোড়ের সামনে একটি চারচাকা গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী তিনজনের গুরুতর জখম হন। স্থানীয় সিভিক ভলেন্টিয়ার এলাকাবাসীদের তৎপরতায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভারমেন্ট এন্ড মেডিকেল কলেজ। তবে এখনো পর্যন্ত তিন ব্যক্তির পরিচয় জানা যায়নি।


