নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২৭ নভেম্বর, ২০২০
কেন্দ্রীয় সরকারের এ রাজ্যের প্রতি বঞ্চনা,বেসরকারি করণ নীতি এবং বিজেপি শাসিত রাজ্য গুলিতে নারী নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দুপুরে ঝালদা শহরের বাইক মিছিল করল ঝালদা শহর তৃণমূল ও যুব তৃণমৃল কংগ্রেস। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মাহাত, ঝালদা পুরসভার প্রশাসক সুরেশ আগরওয়াল প্রমুখ। এদিন ঝালদার অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ এলাকা থেকে বাইক মিছিল শুরু হয়ে প্রথমে তা বীরসা মোড়ে পৌছায়। সেখান থেকে বিভিন্ন ওয়ার্ডের ভেতরেও বাইক মিছিল করে তৃণমূল। পরে ঝালদা পুরসভা চত্বরে এসে মিছিল শেষ হয়।

