নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১০ ডিসেম্বর :
দীর্ঘদিন পর মানবাজার গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো সিপিআইএমের।মূলত মানবাজার গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের ৬,ফরওয়ার্ড ব্লকের ১ ও তৃণমূল কংগ্রেসের ৭ জন সদস্যদের নিয়ে ভোটাভুটি হয়।এতে দেখা যায় ব্যালট বক্সে দুজন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে।
তাতেই ৯ -৫ এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস।এদিন বোর্ড গঠনকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত বলা যায় যে গত পঞ্চায়েত নির্বাচনে মানবাজার গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম বোর্ড গঠন করলেও শারীরিক অসুস্থতার কারণে পঞ্চায়েত প্রধান দিনোবন্ধু বাউরি মারা গেলে তখন থেকেই কোনো প্রধান ছিল না গ্রাম পঞ্চায়েতে।পরবর্তীকালে দুমাসের জন্য অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয় বলরাম সিং সর্দারকে।কিন্তু দু মাসের মেয়াদ শেষ হওয়ার পর আজ নির্বাচনে ফের প্রধান হিসাবে নির্বাচিত হলেন বলরাম সিং সদ্দার ও উপপ্রধান নিবাচিত হয় সুকুরমণি হেমব্রম।শুক্রবার পুরো প্রধান নির্বাচনটি পরিচালনা করেন প্রিসাইডিং অফিসার পার্থ মূখার্জী।

এদিন প্রধান নির্বাচন হওয়ার পর বলরাম সিং সর্দার বলেন,দলীয় নির্দেশ অনুযায়ী সকল সদস্যদের নিয়ে উন্নয়নের কাজ করবো।জয়লাভ নিয়ে এদিন উচ্ছ্বাস প্রকাশ করেন মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী।তিনি বলেন দীর্ঘদিন পর আমাদের পঞ্চায়েতে বোর্ড গঠন হলো এ আনন্দ কখনো ভোলার নয়।রেন্ট পঞ্চায়েত বোর্ড গঠনে উপস্থিত ছিলেন মানবাজার-১নম্বর ব্লক সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো ও মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস সহ দলীয় কর্মীরা।
শেয়ার করুন