নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১০ মার্চ, ২০২১

নির্বাচনী দামামা বেজে গিয়েছে। মনোনয়ন পত্র জমা পড়ে গিয়েছে জেলার ৯ টি বিধানসভার প্রার্থীদের। এবার প্রচার পর্বের পালা শুরু। পুরুলিয়া জেলার ৯ টি বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে জেলা সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ই মার্চ বলরামপুরের রথতলা ময়দানে  জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই  প্রস্তুতিপর্বে সভাস্থল পরিদর্শন করলেন তাঁর  নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত থাকা আধিকারিকরা। উপস্থিত থাকলেন স্থানীয় প্রসাশনের কর্তারা ছাড়াও  তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। উল্লেখ্য, 2011 সালে এই সভাস্থলেই সভা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page