নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২০ ফেব্রুয়ারি, ২০২১
বিধানসভা নির্বাচনের লক্ষ্য আজ দুপুরে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান লঞ্চ করা হয় “বাংলা নিজের মেয়েকেই চায়” । ভোট বৈতরণি পার হতে ঘরের মেয়ে আপনজনজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে তুলে ধরে বাঙালি ভোটারদের মন জয়ই লক্ষ্য ।
নতুন এই স্লোগান তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রথম ৬ ঘন্টায় আড়াই লাখের বেশিবার শেয়ার করা হয়েছে । সাম্প্রতিককালে আর কোন রাজনৈতিক দলের পোস্ট এত বেশি শেয়ার করা হয়েছে বলে মনে করতে পারছেন না নেটিজেনরা । তৃণমূলের বেশির ভাগ নেতা নেত্রীর ফেসবুক প্রোফাইল পিকচার নতুন এই স্লোগান । সোশ্যাল মিডিয়াকেও ভোটযুদ্ধের নতুন হাতিয়ার হিসাবে ব্যবহার করতে তৃণমূল কংগ্রেস এবার অনেক বেশি প্রস্তুত বলেই মনে করা হচ্ছে ।

