নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৮ সেপ্টেম্বর , ২০২০
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে জেলার সমস্ত ব্লকে মঙ্গলবার বিকেল চারটায় বিক্ষোভ অবস্থান করল তৃণমূল। এদিন পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডে তৃণমূলের শহর কমিটির পক্ষে আয়োজিত বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সামিম দাদ খান, নিয়তি মাহাত, বৈদ্যনাথ মন্ডল, নবেন্দু মাহালি, মৌসুমী ঘোষ, ময়ূরী নন্দী, চন্ডী কর্মকার, সাধনা খাওয়াস সহ তৃণমূলের বহু নেতা-নেত্রীরা। তৃণমূলের জেলা মুখপাত্র নবেন্দু মাহালি এদিন জানান “কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বহু কেন্দ্র সরকারি প্রকল্পের টাকা আটকে দিয়েছে। এতে ওইসমস্ত প্রকল্পগুলির ক্ষেত্রে রাজ্য সরকার চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। এরই প্রতিবাদে আজ আমাদের জেলাজুড়ে বিক্ষোভ অবস্থান”।
দেখুন ভিডিও
