নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১০ মে, ২০২১
গতকাল বলরামপুরে তৃনমল কংগ্রেস এর পক্ষ থেকে, বলরামপুরের ৭ টি অঞ্চলের বুথ সভাপতিদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, একে অপরকে সবুজ আবির দিয়ে মিষ্টি করলো, যদিও এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়লাভ করতে পারেনি। তবে কর্মীদের দাবি লোকসভার নিরিখে আমরা অনেকটাই এগিয়ে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর যুব সভাপতি সুপ্রিয় মুখার্জী, পঞ্চায়েত সমীতির সভাপতি নিতাই মন্ডল সহ ব্লক তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা।


