নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৯ মার্চ ২০২২ঃ
পেট্রোল-ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পুরুলিয়া শহরে মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্রপরিষদ। উপস্থিত ছিলেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথোরিয়া, যুব তৃণমূল সভাপতি মেঘদূত মাহাত,টিএমসিপির পুরুলিয়া জেলা সভাপতি কিরীটি আচার্য্য প্রমুখ। এদিন রাঁচী রোড সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়। শহরের একাংশ পরিক্রমা করে ওই মিছিল।



