নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২২ অক্টোবর ২০২১ঃ
আজ গাড়াফুসড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলন থেকে জয়পুর ব্লকের রোপ অঞ্চলের দুই জন গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রথু মহালি, মলিন্দ্র সিং ভূমিজ ও বিজেপি ভাইস প্রেসিডেন্ট ঘাসিরাম গোপ, এস সি মোর্চার প্রেসিডেন্ট জিতলাল সিং সহ ৫০০জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে পুরুলিয়া জেলা সভাপতি মাননীয় সৌমেন বেলথরিয়া মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগাদান করলেন।



