নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২ জানুয়ারি ২০২২ঃ
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বলরামপুরের, লাক্ষা ক্ষুদ্র কুটির শিল্প সমিতির সহযোগিতায় ও উদ্যোগে এবং বলরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হলো। গতকাল প্রথমে বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের বাইরে, দলীয় পতাকা উত্তোলনের পর দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো, বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি সহ একাধিক তৃণমূল কর্মীবৃন্দ, এছাড়া এদিনে উপস্থিত ছিলেন লাক্ষা ক্ষুদ্র কুটির শিল্প সমিতির সদস্য রঞ্জিত মাঝি, হারু চন্দ্র, অযোধ্যা সাও সহ অনেকেই।



