নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ২৮ নভেম্বর ২০২১ঃ
গত শুক্রবার বরাবাজার ব্লকের সিন্দরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুল ডাঙা গ্রামের দুইজন পরিযায়ী শ্রমিকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। ওই দুইজন পরিযায়ী শ্রমিকের নাম যথাক্রমে নির্মল মাহাতো (৪৫) ও দূর্যোধন মাহাতো (২৪)ওরফে ফলারি। আজ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাহাতো ওই দুর্ঘটনাগ্রস্ত পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করে পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেনও উপস্থিত হন এবং আর্থিক সহায়তা তুলে দেন। সঙ্গে ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সদস্য হলধর মাহাতো, সদস্যা নিয়তি মাহাতো, সুস্মিতা সিংহ মল্ল, INTTUC এর জেলা সভাপতি উজ্জ্বলকুমার এবং জেলা তৃণমূল কংগ্রেস, বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস ও সিন্দরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তারা সকলেই ওই দুই শোকার্ত পরিবারের কাছে যান এবং তাদেরকে সমবেদনা জানানোর সঙ্গে সঙ্গে দলীয়ভাবে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন।





