নিজস্ব সংবাদদাতা, পাড়া: ৮ সেপ্টেম্বর ২০২১

আজ, বুধবার জেলার পাড়া বিধানসভা এলাকায় বিজেপির ঘরে ভাঙন ধরিয়ে নিজেদের শক্তি বাড়ালো তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে পুরুলিয়া শহরের বেলগুমার জেলা তৃণমূল কার্যালয়ে বিজয়ী পঞ্চায়েত সমিতির সদস্য সহ একাধিক বিজেপি নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিধানসভা এলাকার তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন ঝাপড়া-জবররা-২ পঞ্চায়েত সমিতির বিজয়ী বিজেপি সদস্যা আমদি টুডু সহ বিধানসভা এলাকার সক্রিয় বিজেপি কর্মী জগন্নাথ চৌধুরী, সুরেশ মুখোপাধ্যায়, নির্মল বাউরি, সালিম রায়রা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার হাত ধরে দলে যোগদান করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page