নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১ মে ২০২২:

অযোধ্যা পাহাড়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করল বাঘমুন্ডি থানার পুলিস। ধৃতদের নাম লিখিল হাঁসদা এবং সোহাগী হাঁসদা। তাদের বাড়ি অযোধ্যা পাহাড়েরই বারেলহর গ্রামে। ধৃতদের বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক নিখিল হাঁসদাকে ৩ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। অপরজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক। পুলিস সূত্রে জানাগিয়েছে, সোমবার লখীন্দর মুর্মু নামে এক তৃণমূল কর্মী খুন হন। ওই দম্পতির বাড়ির সামনেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিস ধৃতকে জেরা করে এবিষয়ে আরও তথ্য পেতে চাইছে।

শেয়ার করুন

You cannot copy content of this page