নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ৭ আগস্ট ২০২১
ঝালদা শহরে পুরভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল যুব কংগ্রেস। শনিবার সন্ধ্যায় ঝালদা শহরে একটি কমিউনিটি হলে এদিন সংগঠনের কর্মী সভাতে প্রস্তুতি বৈঠক করে যুব তৃণমূল। উপস্থিত ছিলেন, সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি তথা বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, ঝালদা শহর তৃণমূল সভাপতি দেবশীষ সেন, শহর যুব তৃণমূলের সভাপতি রাজেশ রায় প্রমুখ।
এদিন সুশান্তবাবু বলেন, শুধু মাত্র যুবদের নিয়েই এই বৈঠক। সংগঠনের কাজকর্মের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন,মুখ্যমন্ত্রী যা যা বলেছেন ভোটের আগে, তার সবকটি পূরণ করতে তিনি দায়বদ্ধ।ঝালদা শহর এলাকায় গত বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল খারাপ হয়েছে সেকথা ঠিক। কিছু লোক বিশ্বাসঘাতকতা করে পুরুলিয়ার চাকরি লুঠ করেছিলেন। সেই বিশ্বাসঘাতকই বিজেপির বড়ো নেতা।
বিধানসভা ভোটে তৃণমূল যুব কর্মীদের সাহায্য ঝালদাতে পেয়েছি আগামী দিনে যেকোনো সমস্যায় কর্মীদের পাশে থাকবো
ঝালদা শহরের বিপ্লব আনতে পারে তৃণমূল যুব কর্মীরা। আগামী কয়েকটা মাস চেয়েনিচ্ছি। ওয়ার্ড গুলিতে সাধারণ মানুষের সমস্যার কথা আলোচনা করে লিখিত ভাবে জানান। প্রয়োজনে ফোন বা মেসেজ করে জানান। ওয়ার্ড এর বাড়িতে বাড়িতে যাবো যুব কর্মীদের সঙ্গে।
এদিন রাজেশবাবু বলেন, পুরোভোটের কথা মাথায় রেখেই এখন থেকেই যুবদের বাড়ি বাড়ি যেতে হবে। এছাড়াও দুয়ারে সরকারের ক্যাম্প এ যুব কর্মীরা সাধারণ মানুষকে সাহায্য করবেন।

