নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ৫ সেপ্টেম্বর ২০২১
আজ শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি পক্ষ থেকে পুঞ্চা চক্রের ছিরুডি অঞ্চলের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও সম্মান জ্ঞাপন করা হলো। এদিন ভাগাবাঁধ হাইস্কুলে শিক্ষকদের উওরীয় ও পুস্প স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য গুরুপদ টুডু, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির জেলা সেক্রেটারি ধরম ব্যানার্জী, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতো সহ অন্যান্য বিশিষ্টরা।


