নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ জানুয়ারি ২০২২ঃ
আজ, মঙ্গলবার পুরুলিয়া পৌরসভায় বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা করেছেন বলে শেষ পাওয়া খবর অনুযায়ী জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এদিন কোন দলের কতজন মনোনয়ন পত্র জমা করলেনঃ
তৃণমূল কংগ্রেস-১৫, বিজেপি-২, সিপিআইএম-৫, জাতীয় কংগ্রেস-৫, ফরওয়ার্ড ব্লক-২, আর এস পি-১ এবং নির্দল-৪ জন।
