নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৩ সেপ্টেম্বর ২০২১

বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও পুরুষদের হাতে কলমে কাজ শেখাতে উদ্যোগী হলো কৃষি দপ্তর। মূলত গ্রাম এলাকায় হাস মুরগী প্রতিপালন থেকে আরম্ভ করে,ভরমি কমপোজ পিট তৈরীরও প্রশিক্ষন চলেছে এই শিবিরে।

এদিন মূলত মানবাজার-১ নং ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৪০ জন মেয়েকে এই প্রশিক্ষন দেওয়ার কাজ চলেছে।এছাড়াও বিভিন্ন সরকারী প্রকল্প যা কৃষকদের উপযোগী সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হচ্ছে।এমনকি এই শিবিরে থাকছেন খাদ্য সুরক্ষা আধিকারিকও যা থেকে অনেকটাই লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন প্রশিক্ষন রত মহিলারা।

এবিষয়ে মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ বলেন,মূলত বতমান সরকার একমাত্র লক্ষ্য নিজ এলাকায় কর্মসংস্হান তৈরি করা সেই দিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রশিক্ষন শিবিরে নিজে মহিলাদের প্রশিক্ষন দিতে দেখা গেলো বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেশরাকে।এবিষয়ে কৃষি আধিকারিক ফজলুল হক বলেন,আন্ডার RAD NMSA 2020-2021 এর আওতায় এবং কৃষি দপ্তরের সহযোগীতায় গত কয়েকদিন ধরেই এই প্রশিক্ষন শিবির চলছে,যা প্রশিক্ষনরত মহিলা পুরুষ উভয়দেরেই অনেক সহযোগীতা করবে।

শেয়ার করুন

You cannot copy content of this page