নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ৩০ ডিসেম্বর ২০২১ঃ

বাঘমুন্ডির তুনতুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েতে আজ সংখ্যা গরিষ্ট হল তৃণমূল।

তুনতুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস থেকে নির্বাচিত সদস্যা শোভা কুইরি এবং পঞ্চায়েতের নির্দল থেকে নির্বাচিত সদস্যা মল্লিকা গোপ আজ বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতর হাত ধরে তৃণমূলে যোগদান করাতেই সংখ্যা গরিষ্টতা লাভ করে শাসক দল। এই যোগদানের ফলে বর্তমানে তুনতুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ৮। মোট ১৬ সদস্যের এই পঞ্চায়েতের একজন নির্বাচিত সদস্য প্রয়াত হয়েছেন। আজ এই দুই পঞ্চায়েত সদস্য ছাড়াও ছাত্র ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক পিন্টু পরামাণিক সহ প্রায় দেড় শতাধিক পরিবার ফরওয়ার্ড ব্লক ও বিজেপি ছেড়ে বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এদিন যোগদান পর্বের পর বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত বলেন, এই যোগদানের ফলে দল আরো শক্তিশালী হল। নতুন-পুরনো সকলকে নিয়েই জোর গতিতে উন্নয়নের কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন

You cannot copy content of this page