নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ১০ মার্চ ২০২২ঃ
বাঘমুন্ডির রবিডি গ্রামের শিকারী মুড়া মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবগারি দপ্তরের দুজন কনস্টেবলকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস সূত্রে জানাগিয়েছে, ধৃতদের নাম রিঙ্কু মন্ডল এবং সিরাজ মুস্তাফা। তারা আবগারি দপ্তরের ঝালদা সার্কেলে কর্তব্যরত। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিস। বৃহস্পতিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
শেয়ার করুন