নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ২৬ জুন, ২০২১

গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মোট তেরো জন রক্তাত হয়। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানা এলাকার ঘাটবেড়া কেরোয়ার কুমারডি গ্রামে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ, এবং দুই পরিবারের আহতদেরকে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহত সদর হাসপাতালে তাদেরকে পাঠান। তবে গণেশ কুমার ও কৈলাশ কুমারের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের পরিবারের লোক টাটা জামসেদপুরের কোনো হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যান।

শেয়ার করুন

You cannot copy content of this page