নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি : ১৩ জুন, ২০২১
বাঘমুণ্ডি সংলগ্ন ঝাড়খন্ড সীমান্তে নদীর চরে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সকালে ঝাড়খন্ড সীমান্তে কাঁররু নদীর চরে ওই মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে বাঘমুণ্ডি থানার পুলিসের পাশাপাশি ঘটনাস্থলে পৌছায় ঝাড়খন্ডের তিরুলডি থানার পুলিসও। পরে ঝাড়খন্ডের তিরুলডি থানার পুলিস ওই মৃতদেহটি উদ্ধার করে। ওই যুবক তিরুলডি থানা এলাকারই বাসিন্দা বলে পুলিস সূত্রে জানাগিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়খন্ডের তিরুলডি থানার পুলিস।
শেয়ার করুন