নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ২৮ আগষ্ট ২০২১

বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার করলো পুঞ্চা থানার পুলিশ। শনিবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা থানার নপাড়ার ডুমুরকুলি এলাকায়।

জানা যায় যে ওই বৃদ্ধার নাম রানু মাহাতো বয়স (58)। গত ২০১১ সালে স্বামী রাখহরি মাহাতো মৃত্যুর পর একটি কাপড়ের দোকান চালাতেন এবং বাড়িতে একাই থাকতেন তিনি। এদিন স্হানীয় সূএে জানা যায় শনিবার সকালে দোকানটি বন্ধ দেখে গ্রামবাসিরা রানু মাহাতোর খোঁজ খবর নিতে বাড়িতে স্থানীয়রা দেখেন বাড়ির খাটিয়াতে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন ওই বৃদ্ধা। মৃত বৃদ্ধার গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় পুঞ্চা থানার ওসি, সিআই সহ মানবাজার মহকুমার SDPO।

পুলিশ তদন্তে নেমে প্রাথমিক অনুমান করছে যে ওই বৃদ্ধা কে খুন হয়েছে। পুরো ঘটনায় একটি অস্বাভিক মৃত্যুর মামলা রুজু করে, দেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া গভরমেন্ট মেডিক্যাল কলেজ.ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে মানবাজার মহকুমার SDPO রাহুল পান্ডে জানান, মৃত বৃদ্ধার গলায় ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটি একটি খুনের মামলা। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তাঁদের রিপোর্ট আসার পর ঘটনার আসল রহস্য জানা যাবে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, এলাকার বাসিন্দা দের দাবি ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শান্তির ব্যাবস্হা করুক পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page