নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ৪ এপ্রিল, ২০২১
নিজেদের দোতলা বাড়ির ভেতরে গলায় দড়ির ফাঁস দেওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। শনিবার ঘটনাটি ঘটেছে বলরামপুর শহরের সিনেমা হল লাগোয়া একটি পরিবারে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম ললিত জয়সোয়াল। বয়স ২৩ বছর। শনিবার সকালে মৃতের নিজের বাড়ি থেকেই ঝুলন্ত দেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গোটা বিষয়টিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে।
