নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৭ সেপ্টেম্বর ২০২১ঃ

মানভূমের লোকায়ত উৎসব ভাদু। কথিত আছে ভাদু বা ভদ্রাবতী ছিলেন কাশীপুরের রাজকন্যা। যদিও ইতিহাসবিদদের একাংশের মতে এই দাবি বিষয়ে তেমন যুক্তিগ্রাহ্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। অধুনা নগরায়ন কিংবা “স্মার্ট সিটি”-র ধাক্কায় ভাদুর জৌলুস কমলেও এখনো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগঞ্জে আজও লোকায়ত ভাদু গানের সুর শোনা যায়। ভাদ্র মাস জুড়ে লোকায়ত এই দেবীর অর্চনা করেন গ্রাম্য বধুরা। সংক্রান্তির দিন খাজা-জিলিপির প্রসাদ দেওয়া হয়। পরের দিন নদীতে ভাদুর বিসর্জন। এবছর সেই দৃশ্য দেখা গেলো পুরুলিয়ার কাঁসাই নদীতে। গান গেয়ে প্রিয় ভাদুমনিকে ভরা বর্ষার দুকুল ছাপানো নদীতে সমর্পন করলেন গ্রাম্য বধূরা।

শেয়ার করুন

You cannot copy content of this page