নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৩ মার্চ, ২০২১

আজ সকাল থেকেই বৃষ্টির কোপ চারিদিকের পরিবেশকে একটু ঠান্ডামুখার করেছে ঠিক-ই কিন্তু ভোটের উত্তাপকে ঠান্ডা করতে পারেনি। তাই এই বৃষ্টিভেজা শনিবারে বৃষ্টিকে উপেক্ষা করেই প্রত্যেক দলের প্রার্থীরা নিজ নিজ ভোট প্রচার সারলেন।

বৃষ্টিকে উপেক্ষা করে পুরুলিয়ার বাগমুন্ডি বিধানসভার ঝালদা, তুলিন এলাকায় তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাত বাড়িতে বাড়িতে ভোট প্রচার, এই প্রচারে সাধারণ মানুষ ও সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। বাগমুন্ডি বিধানসভার প্রার্থী সুশান্ত মাহাত বলেন দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায় আজ এই বিধানসভার ঝালদা তে সভা করার ছিল কিন্তূ নন্দীগ্রামে আহত হওয়ার পর সভা বাতিল হয় । আগামী ১৫ই মার্চ বাগমুন্ডির ঝালদা তে প্রথম সভা করবেন মমতা বন্ধোপাধ্যায়।

পুরুলিয়া জেলার হুড়া ব্লকের দলদলি অঞ্চলের কুসুমজুড়িয়া , গড়ুরবাসা , ফুফুন্দি প্রভৃতি গ্রামে ডোর টু ডোর প্রচারের মাধ্যমে জনসংযোগে ব্যস্ত ছিলেন বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দার।

বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী পারসি মুর্মু এর সমর্থনে মহামিছিলের মাধ্যমে ভোট প্রচার করতে দেখা যায় সাংসদ মনোজ তেওয়ারি কে। এই মহামিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী স্বয়ং এবং অন্যান্য নেতৃত্ব ও কর্মচারী বৃন্দ।

রাসমেলার ট্রাক উনিয়ন এর সাথে আজকে পুরুলিয়া ধর্মশালায় বৈঠক সারলেন পুরুলিয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম ব্যানার্জী।

বৃষ্টি কিছুটা বাধার সৃষ্টি করেছিল। কিন্তু বৃষ্টি কমতেই নিতুড়িয়া ব্লকের বিভিন্ন জায়গায় জনসংযোগ এর মাধ্যমে নিজের ভোট প্রচার সারলেন রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারী বাউরি।

বৃষ্টি পরেই চলেছে কিন্তু বিজেপি প্রার্থী নাদিয়ার চাঁদ বাউরি সময় নষ্ট করতে চান নি। তাই বৃষ্টির মাঝেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন পৰ বিধানসভার বিজেপি প্রার্থী নাদিয়ার চাঁদ বাউরি।

আসন্ন বিধানসভা নির্বাচনে কাশীপুর বিধানসভার কাশীপুর ব্লকের সমস্ত বুথ সভাপতিদের নিয়ে সংগঠনিক আলোচনা করলেন কাশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার বেলথরিয়া।

কাশীপুর ব্লকের গৌরান্ডি গ্রাম পঞ্চায়েত , ইন্দ্রাবিল গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোট প্রচার করলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া বেলথারিয়া ও কাশীপুর ব্লকের মহিলা সহ-সভাপতি অর্চনা খাঁ।

শেয়ার করুন

You cannot copy content of this page