নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১২ মার্চ, ২০২১
আজ থেকেই মোটামুটি ভোটের জন্য সম্পূর্ণ ভাবে নিজ নিজ বিধানসভা এলাকায় প্রচারে নেমে পড়লেন বিভিন্ন দলের প্রার্থীরা। ২৭ মার্চ জেলায় ভোট। হাতে আর বেশি দিন নেই তাই আজ থেকেই ব্যাপক ভাবে ভোট প্রচার প্রার্থীরা শুরু করে দিলেন। আজ বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় ভোট প্রচারে প্রার্থীদের অংশগ্রহন করতে এবং জনসাধারণের কাছে ভোট চাইতে দেখা যায়। ২রা মে জানা যাবে ভোটের ফলাফল।
প্রসঙ্গত, আজ কাশীপুর বিধানসভার কাশীপুর ব্লকের হদলদা উপরড়া অঞ্চলে নিজের নির্বাচনী প্রচারে অংশগ্রহন করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার বেলথরিয়া।

সাঁতুড়ির রামচন্দ্রপুরে তৃণমূল প্রার্থী হাজারি বীউরি করলেন ডোর টু ডোর প্রচার।

কাশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার বেলথরিয়ার সমর্থনে রাঙামাটি রঞ্জনডি অঞ্চলের জোড়থোল গ্রামে বাড়িতে বাড়িতে প্রচারে পুরুলিয়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মাননীয় সৌমেন বেলথরিয়া।

মানবাজার বিধানসভার মানবাজার শহরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী গৌরী সিং সর্দার প্রচারে এর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় তপশিলি উপজাতি উন্নয়নমন্ত্রী অর্জুন মুণ্ডা। এরপর গৌরী সিং সর্দার কে সঙ্গে নিয়ে জিতুজুরি তারপর গোপালনগর এবং কেন্দা মোড়ে জনসম্পর্ক করেন।

ভবানীপুর মোড় হইতে জয়নগর কালী মন্দির-হটূমুড়া হাইস্কুল ময়দান পর্যন্ত টিএমসি প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়-এর মিছিল।

কাশিপুরে গাড়িতে করে ভোট প্রচারে অংশগ্রহন করলেন বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা।

