নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ১ অক্টোবর, ২০২১ঃ

গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে চলছে টানা বৃষ্টিপাত আর তার জেরেই ঘটলো মর্মান্তিক ঘটনা, দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যু হল এক ব্যক্তির।মৃত ব্যাক্তির নাম ছোটুলাল টুডু, (৫৮) পিতা স্বর্গীয় লালু টুডু।

এদিন স্হানীয় সূএে জানা যায় যে, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কেন্দা থানার অন্তর্গত পুঞ্চা ব্লকের জ্যোতিট্যাড় গ্রামে নিজের বাড়িতে। এদিন ছুটুলাল টুডু নিজের বাড়িতে দুপুরে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তখনই ঘটনাটি ঘটে বলে জানান স্হানীয়রা। এরপর ওই আহত ব্যাক্তিকে উদ্ধার করে দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

এদিন গ্রামের বাড়িতে এই খবর আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এদিন শুক্রবার গ্রামে গিয়ে ওই পরিবারের সাথে কথা বলেন পুঞ্চা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্য এবং জামবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলকমল রুহিদাস। এদিন নিয়ম মেনে ওই পরিবারেকে সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে বলে জানা গেছে প্রশাসন সূএে।

শেয়ার করুন

You cannot copy content of this page