নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ৩১ জুলাই, ২০২১
বাঘমুন্ডির শ্রাবণডি এলাকায় সেতু পারাপার করতে গিয়ে জলের তোড়ে শোলা নদীতে শুক্রবার রাতে বাইক সহ ভেসে গেলেন এক ব্যক্তি।তাঁর নাম ইন্দ্র মাহাত। বাগমুন্ডি থানার মাঠা এলাকার মুনিবেড়া গ্রামে তার বাড়ি। শুক্রবার রাতে বাড়ি সময় ঘটনাটি ঘটে। শনিবারেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নিয়ে আসার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বাগমুন্ডি থানার পুলিশ।

