নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৪ সেপ্টেম্বর , ২০২০

নিকাশি ব্যবস্থার অভাবে পুরুলিয়া শহরের রবীন্দ্রভবন চত্বরে শুক্রবার সকালে রাস্তার উপর উঠে এল জল। এদিন দুপুর ১১.৩০ থেকে ১২ টা নাগাদ সময়ে এক পশলা বৃষ্টিতেই রবীন্দ্রভবন থেকে জেলা পরিষদের দিকে যাওয়ার রাস্তা থৈ থৈ জলে ভেসে গেল। ঘটনায় ক্ষুব্ধ রাস্তার ধারের দোকানদার, পথচারি থেকে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগের তির পৌরসভার চূড়ান্ত অবহেলা ও নিকাশি ব্যবস্থায় পৌর প্রসাশনের নজরদারির অভাব নিয়ে। তাঁরা বলছেন, “১০০ মিটার দূরে পৌরসভার চেয়ারম্যানের অফিস, ১৫০ মিটার দূরে জেলা পরিষদের সভাধিপতির অফিস, অথচ কোন রকম নজরদারি নেই কারোর”। তাঁদের দাবি, বৃষ্টি হলেই এই রাস্তায় এরকমভাবেই জল জমে যায় নিকাশি ব্যবস্থার অব্যবস্থার জন্য। পৌরসভা বিষয়টি জেনেও কোন পদক্ষেপ নেয় নি কখনো।

শেয়ার করুন

You cannot copy content of this page