নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ৩০ সেপ্টেম্বর ২০২১ঃ
অতিভারী বৃষ্টি হওয়ায় পুরুলিয়া-টাটা ৩২ নম্বর জাতীয় শড়কের উপর কুমারী নদীর অস্থায়ী সেতুর উপর দিয়ে জল বইছে, যার কারণে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বলরামপুর চকবাজারে পুলিশের পক্ষ থেকে বেরিকেট দেওয়া হয়েছে, ঘুর পথে বরাবাজার বামুনডিহা হয়ে যানবাহন চলাচল হচ্ছে।

