নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৫ জুলাই, ২০২১

পাইপে ফাটল, পানীয় জল সরবরাহ বন্ধ মানবাজার শহর এলাকায়। এবিষয়ে মানবাজার ব্লক প্রশাসন সূত্রে জানা যায় যে, গত কয়েকদিন আগে হরেকৃষ্ণপুর গ্রামে একটি পানীয় জল সরবরাহের পাইপ ফেটে যায়, সেটি মেরামত করা হলেও আবার সোমবার সকালে আরেকটি নতুন করে পাইপে ফাটল দেখা দিলে জলসরবরাহ চালু করার পরও আপাতত বন্ধ রাখতে বাধ্য হয় কতৃপক্ষ। তবে শহরবাসীর জল কষ্ট মেটাতে ট্যাংক এর সাহায্যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে শহরের পাড়ায় পাড়ায় বলে জানানো হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

এনিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীরা। পানীয় জলের সমস্যার সম্মুখীন কেনইবা হতে হচ্ছে মানবাজারবাসীদের। কেনইবা বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে জলের পাইপ এবিষয়ে প্রশ্ন তুলেছেন তারা। স্হানীয়রা জানিয়েছেন, মূলত PHE দপ্তরের গাফিলতির কারনেই এমনটা ঘটছে বারবার। কারন মানবাজার মহকুমাতে এখনও কোনো PHE দপ্তর গড়ে উঠেনি তাই যে কোনো সমস্যার সমাধানে পুরুলিয়াতে যোগাযোগ করতে হয় তাদের। যেকারনে চটজলদি কোন সমস্যার সমাধান থেকে মানবাজারবাসিরা বঞ্চিত থাকেন।
সোমবার মানবাজার শহরে দেখা যায় যে, জলের আশায় কলগুলিতে নামানো রয়েছে হাঁড়ি কলসি ও জলের পাত্র। দিশেহারা হয়ে রয়েছে মানবাজার শহর এলাকার বাসিন্দারা। এখন তাদের একটাই প্রশ্ন কবে আসবে কলের জল, কবে মিটবে তাদের এই পিপাসা।

শেয়ার করুন

You cannot copy content of this page