নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৮ আগস্ট , ২০২০
নতুন মুখের ওপরের জেলার যুব সংগঠনের ভার দিতে চাইছে জেলা বিজেপি। পুরুলিয়া জেলা বিজেপি সূত্রে এমনটাই জানাগিয়েছে। দ্রুত নতুন জেলা সভাপতির নাম রাজ্য থেকে ঘোষনা করা হবে বলে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, বিজেপির যুব মোর্চার বর্তমান জেলা সভাপতি রাজেশ চিন্না কে সম্প্রতি বিজেপির জেলা সম্পাদকের দায়িত্ব দিয়ে মূল সংগঠনের কাজে যুক্ত করেছে। তাই নতুন সভাপতির নাম খোঁজা শুরু হয়েছে।ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের কাছে একাধিক নামের তালিকাও চলে গিয়েছে বলে জানা গিয়েছে। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, সংগঠনের রীতি অনুযায়ী জেলা সভাপতির দৌড়ে এগিয়ে থাকার কথা সাধারণ সম্পাদকের।বর্তমানে যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রসেনজিৎ কুমার এবং পরশমণি পান্ডে।সংগঠনে এদের প্রভাবও ভালো।তবে বিজেপির একটি সূত্র থেকে জানাগিয়েছে,ওই দুজনের সভাপতি হওয়ার সম্ভাবনা খুবই কম !সভাপতি পদে নতুন মুখ বসাতে চাইছে দল। আরও জানা গিয়েছে, বিজেপি দল করে কিন্তু যুব মোর্চার জেলা কমিটির কোনও পাদাধিকারী নয়,এমন কার্যত আনকোরা মুখকে সামনে এনে সংগঠনে চমক দিতে চাইছে বিজেপির একটা অংশ।
এবিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও বর্তমান ওই সংগঠনের জেলা সভাপতি রাজেশ চিন্না বলেন,সভাপতি কে হবেন তা আগাম বলা সম্ভব নয়।তবে দ্রুত রাজ্য থেকে নাম ঘোষনা করবে।তারপরেই নতুন জেলা কমিটি গঠন হবে।তিনি আরও বলেন,যুব মোর্চা বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংগঠন। দলে কাজ বাড়ছে। তাই এই সংগঠনের দায়িত্ব দেওয়ার বিষয়ে দল অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে।
শেয়ার করুন