নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৫ মে ২০২২:

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। ঘটনায় তীব্র চাঞ্চল্য বলরামপুর থানার হাঁসপুর বাগানডি এলাকায়।জানা গেছে ঘটনস্থলে পৌঁছে রবিবার সকালে একটি বাড়ি থেকে একই পরিবারের দুটি দেহ উদ্ধার করলো বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম সীতারাম সহিস (৩২) ও ওই যুবকের স্ত্রীর নাম সম্পা সহিস (২৫)। বাড়ি বলরামপুর থানার হাঁসপুর বাগানডি এলাকায়।ঘটনার বিবরণে সীতারাম সহিস ওরফে (লাল্টু) তার স্ত্রীর সম্পা সহিসের গলা কেটে খুন করে তারপর পাশের একটি গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করে বলরামপুর থানা নিয়ে আসে।তারপর সেখানে প্রাথমিক পরীক্ষা করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা তা এখনও স্পষ্ট হয়নি।ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page